সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
রাবির একটি স্টল

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে রাবি অংশ নিচ্ছে

সংবাদ বিজ্ঞপ্তি ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে রাবি অংশ নিচ্ছে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার, ২০২৬-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অংশ নিচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ঢাকার আগারগাঁওয়ে নভোথিয়েটারে অনুষ্ঠানরত এই ফেয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনব্যাপী এই আয়োজনে রাবির ৬টি গবেষণাগার ১৬টি উদ্ভাবন নিয়ে অংশ নিচ্ছে। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও রাবির টিমগুলোর নেতৃত্ব দিচ্ছেন। 


ফেয়ারে অংশগ্রহণকারী রাবির টিমগুলি হচ্ছে, প্রফেসর মামুনুর রশীদ ও প্রফেসর এ এইচ এম খুরশীদ আলমের মলিকুলার ফার্মাকোলজি গবেষণাগার (ফার্মেসী বিভাগ), প্রফেসর মো. আবু রেজার এমবিপিএসএল আই-হাব (জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ), প্রফেসর মামুনুর রশিদ তালুকদারের প্লাজমা ইঞ্জিনিয়ারিং গবেষণাগার (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), প্রফেসর মো. হাসনাত কবীরের থ্রিডি প্রিন্টিং গবেষণাগার (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ), প্রফেসর মো. আনোয়ার হোসেনের প্ল্যান্ট মলিকুলার বায়োটেকনোলজি গবেষণাগার (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ) ও প্রফেসর মোহাম্মদ তৌফিক আলমের ফার্মাসিটিক্যাল এন্ড প্রোটিন কেমিস্ট্রি গবেষণাগার (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ)। 


রোববার (১৩ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাবির স্টলগুলো পরিদর্শন করেন।