মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

রামেক হাসপাতালে প্রথম হাটু পরিবর্তন অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন
রামেক হাসপাতালে প্রথম হাটু পরিবর্তন অপারেশন সম্পন্ন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথম হাঁটু পরিবর্তন অপারেশন সম্পন্ন হয়েছে। রোগী বিবিজান  (৬০)। চাঁপাই নবাবগঞ্জ জেলার এই রোগী তিনি দীর্ঘদিন ধরে অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন। হাটু ক্ষয়ের মাত্রা খুব তীব্র পরিমাণে ছিল। এরকম হাটুগুলো অনেকটা জাম হয়ে যায়, বেঁকে যায় এবং তীব্র ব্যাথা থাকে। এই পর্যায়ে গেলে হাটু বদলে ফেলাটাই হল আধুনিক চিকিৎসা।


এই অত্যাধুনিক অপারেশন প্রথমবারের মতো সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়।

এই অপারেশনে অংশ নেন অত্র বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আলমগীর হোসেন, ডা. মনোয়ার তারিক সাবু (সহযোগী অধ্যাপক), ডা. সফিকুল ইসলাম (সহযোগী অধ্যাপক), ডা. সাইদ আহমেদ (সহকারী অধ্যাপক),  ডা. মাতিউল ইসলাম (সহযোগী অধ্যাপক), ডা. সালেহীন, এবং আরো কয়েকজন চিকিৎসক। প্রফেসর আলমগীর হোসেন জানান, এই অপারেশনের ফলে রোগীর হাটু আগের মত স্বাভাবিক হয়ে যাবে এবং তিনি চলাফেরা সব কিছু করতে পারবেন। শুধু নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। 


তিনি আরো জানান, এখন থেকে সরকারি হাসপাতালে এই অপারেশনের ধারা চলমান থাকবে এবং এর ফলে উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবে এবং ঢাকা বা বিদেশ যাওয়ার কষ্ট লাঘব হবে।