মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

বিএসএফের কাছে আটক ৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে আশ্বস্ত করলেন এমপি চাঁদ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১২ অপরাহ্ন
বিএসএফের কাছে আটক ৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে আশ্বস্ত করলেন এমপি চাঁদ

ভারতীয় বিএসএফের হাতে আটক ৫ জন বাংলাদেশিকে স্বজনদের কাছে ফিরে আনার আশ্বস্ত করলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সাথে বৈঠক শেষে আটকদের পরিবারের কাছে তাদের ফিরে আনার আশ্বস্ত করেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা পযন্ত তারা ফিরে আসেনি।


জানা গেছে, ৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে ফেরার পথে ভুল বশত: ভারতীয় সীমানায় চলে য়ায় রাজশাহীর বাঘা উপজেলার দুই মাঝিসহ তিন জন পাট ব্যবসায়ী। এসময়  ভারতীয়  সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নৌকায় থাকা পাটসহ ৫ জনকে আটক করে নিয়ে যায়। পরে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে ৯ সেপ্টেম্বর বিকেলে পতাকা  বৈঠক করেন বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে জানানো হয় তাদের ফেরত দেওয়া হবে না । সরকারীভাবে আবেদন করে তাদের ফেরত নিতে হবে।


আটক ব্যক্তিরা হলেন-বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২),শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫) এবং একই এলাকার নৌকার মাঝি  জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) ও  সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)। বর্তমানে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হেফাজতে রয়েছেন বলে জানা যায়।


বিএসএফ হাতে আটক মোশারফ হোসেনের পিতা গোলাম মোস্তফা বলেন, এমপি ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে কথা বলেছেন। দুই/এক দিনের মধ্যে তারা ফিরে আসবে বলে আশ্বাস দিয়েছেন।


বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) সংসদ সদস্য আবু সাঈদ বলেন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে কথা হয়েছে। তাদের  প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিলে আগামী দুই/এক দিনের মধ্যে তাদের স্বজনদের কাছে ফিরে আসবে।