বাগমারায় নবাগত ইউএনও’র সঙ্গে চেয়ারম্যান অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
রাজশাহীর বাগমারা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাগমারা উপজেলা চেয়ারম্যান অ্যাসোনিয়েশনের নেতৃবৃন্দ। সোমবার (১৪সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও রিজু তামান্নাকে।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সভাপতি গণিপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, সাধারন সম্পাদক শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, গোয়ালকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার প্রমূখ।
সৌজন্য সাক্ষাত অন্তে চেয়ারম্যান নেতৃবৃন্দ আগামীর বাগমারাকে সুন্দর ও শান্তিপূর্ণ বাগমারায় রপান্তরিত করতে প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।