কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ
মোহনপুরের কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ (নিবন্ধন নং-১৬৪২)-এর নবনির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে (১৪ সেপ্টেম্বর) কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান সমিতির সাবেক সভাপতি হাজি সাদ আক্কাস হোসেন।
শপথ গ্রহণকারীরা হলেন নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি রবিউল ইসলাম, সাংষ্কৃতি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ সবুজ, কার্যনির্বাহী সদস্য সুজন সরকার, আজিজুল হক ও রাশেদুজ্জামান রনি। উল্লেখ্য, এদিন বাংলাদেশ জামায়াত প্যানেলের বিজয়ীরা এ শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মজলিশুল মুফাচ্ছিরিনের রাজশাহী জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা এফ এম ইসমাইল আল হাসানী। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও আথরাই অগ্রণী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা জি এম আব্দুল আউয়াল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা, বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সহনির্বাচন কমিশনার জেকের আলী, মোহনপুর উপজেলা জামায়াতের সহসেক্রেটারি শাহজামালসহ অনেকে।