মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ঈশ্বরদীর মুলাডুলিতে ৬দিন ব্যাপী বৃক্ষমেলার সমাপনি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন
ঈশ্বরদীর মুলাডুলিতে ৬দিন ব্যাপী বৃক্ষমেলার সমাপনি

সমাজকল্যান প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন যতবার বাংলাদেশ বিপথগামী হয়েছে, যতবার দেশে গণতন্ত্র বিপথে পরিচালিত হয়েছে ততবার আল্লাহ বিএনপির কাঁধে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সেই বিপথগামীতা থেকে উত্তোলনের দায়িত্ব আবারো আমরা পেয়েছি। এই পবিত্র দায়িত্ব পালন এবং ১৭-১৮ বছরের জমে থাকা সমস্যাগুলো সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি বলেন বিদ্যুৎ গ্যাস ও জ্বালানি তেলের সংকটে মানুষ অনেক কষ্ট করেছেন।


তবে আমি সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলতে চাই ভবিষ্যতে যেন জ্বালানি ও বিদ্যুতের জন্য অন্যের ওপর নির্ভর করতে না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় দল ও পরিবার, দলে মতভেদ থাকতে পারে তবে এখন সব মতভেদ ভুলে ঐক্যবদ্বভাবে কাজ করার সময় এসেছে। যারা কোনো কারণে বিএনপি থেকে বিচ্যুত হয়েছিলেন, তাদেরও দলকে সুসংগঠিত করার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আহবান জানাচ্ছি। প্রতিমন্ত্রী পুতুল বলেন বর্তমান সরকারের অনেক কাজ রয়েছে, খুব শিগগিরই এই এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। শুধু ফ্যামিলি কার্ড নয়, দেশের মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।



সোমবার (১৪ সেপ্টেম্বর) পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে ৬দিন ব্যাপী বৃক্ষমেলার সমাপনি দিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহনাজ পারভিন মাহ্ফুজার সভাপতিত্বে মুলাডুলি ইউনিয়ন ভুমি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্প্রর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মাকসুদুর রহমান মাসুদ, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক মো. মাহ্বুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি।


উল্লেখ্য মুলাডুলি বাজার বণিক সমিতি, আমবাগান কাঁচা মালের আড়ত ও মুলাডুলি মৎস্য আড়ত যৌথ উদ্যোগে ৬নি ব্যাপি এই বৃক্ষমেলার আয়োজন করা হয়।