মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে

সোনার দেশ ডেস্ক ২০ অক্টোবর ২০২৬ ০১:৩০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ অক্টোবর ২০২৬ ০১:৩০ অপরাহ্ন
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয়দিন বন্ধ রাখার সিদ্ধান্ত/ফাইল ছবি

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয়দিন বন্ধ থাকবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার বিডিআরআইএস (BDRIS)  রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।


সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য এ সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


তথ্যসূত্র: জাগোনিউজ