বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক গুলিস্তানে, মিলল কদবেল!
রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের মোড়ে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রাখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
পরে তল্লাশি করে কোনো বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। সেখানে পুরোনো কাপড়, কদবেল ও অন্যান্য জিনিস পাওয়া যায়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এ তথ্য জানান।
তিনি জানান, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা তল্লাশি শেষ করেছেন।
কিছুক্ষণের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ করবেন।
তথ্যসূত্র: বাংলানিউজ