রবিবার, নভেম্বর ০১, ২০২৬

পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন

সোনার দেশ ডেস্ক ০১ নভেম্বর ২০২৬ ০২:০২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০১ নভেম্বর ২০২৬ ০২:০২ অপরাহ্ন
পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর পল্লবী থানা এলাকার পূরবী সিনেমা হল সড়কের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের গাড়িটিতে আগুন জ্বলছিল। এ সময় আন্দোলনরত শ্রমিকরা গাড়িটির পাশে অবস্থান করছিলেন।


আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে এলে শ্রমিকরা সেটিকে ধাওয়া দেন। এ সময় পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, খবর পেয়ে পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে।

তবে সেটি পুলিশের গাড়ি কি না, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না।


তথ্যসূত্র: বাংলানিউজ