রবিবার, নভেম্বর ০১, ২০২৬

রাসিকের অ্যাসফাল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ০১ নভেম্বর ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ নভেম্বর ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন
রাসিকের অ্যাসফাল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

নগরীর নওদাপাড়া সিটি হাট সংলগ্ন রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত অ্যাসফাল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রোববার (১ নভেম্বর) দুপুরে তিনি এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করেন। এ সময় প্লান্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এ সময় ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।



পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।