রবিবার, নভেম্বর ০১, ২০২৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদকসেবী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০১ নভেম্বর ২০২৬ ০১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ নভেম্বর ২০২৬ ০১:২৭ অপরাহ্ন
নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদকসেবী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশের অভিযানে ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

৩০ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কাটাখালী থানার কিসমত কুখন্ডি এলাকায় জনসাধারণ গাঁজা সেবনরত অবস্থায় মৃত সোলেমানের ছেলে মোঃ বাবু মিয়া (৩৬)-কে আটক করে। খবর পেয়ে কাটাখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।


পরবর্তীতে তাকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।