নাটোরে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারসহ নানা আয়োজন গুড় উৎসব অনুষ্ঠিত
নাটোরে দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে গুড় উৎসব -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ শীতের গুড়। এ গুড়ের ঐতিহ্য সংরক্ষণ,গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। তাদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী গুড় ও অন্যান্য দেশীয় পণ্য দেশব্যাপী পরিচিতি লাভের সুযোগ পাবে।
উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার বলেন, আমাদের উৎসবের উদ্দেশ্য, কার্যক্রম ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকেরা। এ জন্য উৎসবের সংবাদ প্রচার ও প্রয়োজনীয় মিডিয়া কাভারেজের ক্ষেত্রে নাটোরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তাঁরা। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে গুড় উৎসব ২০২৬’ সফল ও সার্থক হয়ে উঠবে।