রায়ঘাটিতে মাদক ও বাল্যবিবাহ রোধে উঠান বৈঠক
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর রায়ঘাটি ইউনিয়ন আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ বৈঠকের আয়োজন করেন ইউনিয়ন দলনেতা মো. সামশুজ্জামান।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. শামিউল বাসির। তিনি বলেন, মাদক ও বাল্যবিবাহ মারাত্মক সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
এ সময় ইউনিয়ন আনসার কমান্ডার মো. সাইদুর রহমান, দলনেত্রী মোসা. শামসুন্নাহার, ভিডিপি সদস্য মো. মেহেদী হাসানসহ শতাধিক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বৈঠকে মাদকের ভয়াবহতা ও বাল্যবিবাহের কুফল তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।