রবিবার, নভেম্বর ০১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে খাড়িতে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে খাড়িতে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা মহল্লায় অগ্রণী সেচ প্রকল্পের একটি খাড়িতে ডুবে বায়েজিদ হোসেন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 


শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হয় সে।


নিহত বায়েজিদ হোসেন গনকা মহল্লার নওশাদ আলীর ছেলে। সে স্থানীয় গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দুপুরে অগ্রণী সেচ প্রকল্পের খাড়িতে গোসল করতে যায় বায়েজিদ।


এক পর্যায়ে খাড়ি থেকে উঠে না আসায়। তার পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।