পার্বতীপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, পবিত্র কুমার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রমূখ।
অনুষ্ঠানটির আয়োজন করে কাম টু ওয়ার্ক (CTW), , মন্মথপুর, পার্বতীপুর, দিনাজপুর। এতে অর্থায়ন করে Liliane Fonds এবং সহযোগিতা করে Centre for Disability in Development (CDD)|