মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬

জেলহত্যা দিবস আজ

সোনার দেশ ডেস্ক ০৩ নভেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৩ নভেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
জেলহত্যা দিবস আজ
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর দিবাগত রাতে পুরান ঢাকার তৎকালীন কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। তারা হলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান।


জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত স্থগিত ছিল ২১ বছর। ১৯৯৬ সালের জুনে পুনরায় মামলার কার্যক্রম শুরু হয়। ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।


আদালতের রায়ে যাবজ্জীবন সাজা পান আট জন এবং মৃত্যুদণ্ড পান তিন জন। সাজাপ্রাপ্ত এই ১১ আসামির মধ্যে ১০ জনই এখনও ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তিনি হলেন ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।

জেলহত্যা দিবসের এই দিনে জাতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেই চার নেতাকে, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন