২৬ নম্বর ওয়ার্ডে ১০টি মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ
রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ২৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের ১০টি মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন, মইনুল ইসলাম মিন্টু ও সোহেল রানা, ২৬ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপির সাবেক সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন এবং বিএনপি নেতা শরিফুল ইসলাম রতন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, মাহাতাব আলী, হামিদুল ইসলাম, চান মিয়া রতন, মহিলা দলের নেত্রী খায়রুন্নেসা, মাসুমা আক্তার, শিমুল ও শাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১০টি মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।