শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম ওয়ার্ড (ফাইল ছবি)

গত ২৪ ঘণ্টায় সারাদে শে হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ) সকাল ৮টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৪ জন। 


আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৭১ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৭৬ জনে পৌঁছেছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। মোট ১ হাজার ৩১৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।


১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৮২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২ হাজার ৩৯৪ জন হাসপাতাল ছেড়েছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ২৯৪ জনের।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন