রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

শ্যামাপূজা ও দীপাবলি আজ

সোনার দেশ ০৮ নভেম্বর ২০২৬ ০১:২৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ০৮ নভেম্বর ২০২৬ ০১:২৬ অপরাহ্ন
শ্যামাপূজা ও দীপাবলি আজ

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ। রোববার (৮ নভেম্বর) কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজার আয়োজন। এ উপলক্ষে সর্বত্র ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছ্বাস।


বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। আলোর উৎসব হিসেবে পরিচিত এ আয়োজনকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ‘দীপাবলি’ এবং অবাঙালি হিন্দুরা ‘দিওয়ালি’ বলে থাকেন। ধর্মীয় এ উৎসব ‘দীপান্বিতা কালীপূজা’ নামেও পরিচিত।


অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয়ে শত শত বছর ধরে এ উৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এ তিথিতে কালীপূজা উদ্যাপন করেন

পঞ্জিকা অনুযায়ী, রবিবার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে শেষ হবে এ তিথি।


কালীপূজা সাধারণত মধ্যরাতে শুরু হয়। একই তিথিতে কালীপূজার পাশাপাশি অনেকে লক্ষ্মীপূজাও করে থাকেন। কালীপূজার দিন সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় তারা স্বর্গীয় বাবা-মা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন।