বুধবার, নভেম্বর ১১, ২০২৬

পত্নীতলায় কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

পত্নীতলা প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
পত্নীতলায় কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় একদিন ব্যাপী কৃষি ঋন মেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইউএনও রিফাত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুনের সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসময় উপজেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা প্রধান ও কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ঋণগ্রহীতা সুফলভোগী কৃষকেরা।