বুধবার, নভেম্বর ১১, ২০২৬

মাদকবিরোধী জনসচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
মাদকবিরোধী জনসচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

অর্গানাইজেশন ফর ওয়েলফেয়ার সার্ভিসেস ও সামাজিক কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে রাজশাহীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত হয়। বুধবার (১১ নভেম্বর) রাজশাহীর মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি’।


মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী সাংস্কৃতিক সংযোগ’ শীর্ষক সচেতনতামূলক গম্ভীরা পরিবেশনা।


সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান , আপসের নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ও সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু সহ অন্যান্য। অনুষ্ঠান পরিচালনা করেন অর্গানাইজেশন ফর ওয়েলফেয়ার সার্ভিসেসের (ঙডঝ) সাধারণ সম্পাদক এস এম সাফিন মুর্শেদ।