বুধবার, নভেম্বর ১১, ২০২৬

আদমদীঘিতে ১০ নারী সেলাই মেশিন ও ১৩ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

আদমদীঘি প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
আদমদীঘিতে ১০ নারী সেলাই মেশিন ও ১৩ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

বগুড়ার আদমদীঘিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে ১০ জন নারীর মধ্যে সেলাই মেশিন ও ১৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।


বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আইয়ুব আলী, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আয়োজকেরা জানান, এসব সহায়তা সামগ্রী সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে ভূমিকা রাখবে।