বুধবার, নভেম্বর ১১, ২০২৬

রাজশাহীতে মাদকবিরোধী গম্ভীরা পরিবেশনা

সংবাদ বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
রাজশাহীতে মাদকবিরোধী গম্ভীরা পরিবেশনা

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।


বুধবার (১১ নভেম্বর) রাজশাহীতে ‘মাদকবিরোধী সাংস্কৃতিক সংযোগ’ শীর্ষক এ সচেতনতামূলক অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি’।


সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আপসের নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। এ ছাড়া উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ও সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু।


অনুষ্ঠান পরিচালনা করেন অর্গানাইজেশন ফর ওয়েলফেয়ার সার্ভিসেসের (ওডব্লিউএস) সাধারণ সম্পাদক এস এম সাফিন মুর্শেদ।


আয়োজকেরা জানান, সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। গম্ভীরার মাধ্যমে মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি মাদকমুক্ত জীবন, সুস্থ পরিবার, সুন্দর সমাজ ও উন্নত বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া হয়।


অর্গানাইজেশন ফর ওয়েলফেয়ার সার্ভিসেস (ওডব্লিউএস) ও সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। গবেষণা ও পরিকল্পনায় ছিল ওডব্লিউএস ইনস্টিটিউট ফর প্রিভেনশন, রিকভারি অ্যান্ড রিইন্টিগ্রেশন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বারনই লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ।