বিশ্ব উষ্ণায়নে সর্বকালীন রেকর্ড!
রেকর্ড ভেঙে বিশ্বের চারটি উষ্ণতম বছরের তালিকায় নাম লেখাতে চলেছে এই বছর। সোমবার এমনই এক আশঙ্কাজনক তথ্য সামনে এনেছে বিশ্বের আবহাওয়া সংস্থা WMO)।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রকাশিত রিপোর্টে অন্য তিনটি বছরের উষ্ণতম বছরের তালিকাভুক্ত করা হয়েছে। সেগুলি হল- ২০২৩, ২০২৪ এবং ২০২৫। রিপোর্টে উল্লেখ, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের গড় তাপমাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে। তাপমাত্রা ছিল প্রায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি। প্রসঙ্গত, বিশ্বব্যাপী কয়লা, খনিজ তেল ও গ্যাসের ব্যাপক ব্যবহার শুরু হওয়ার আগের সময়কেই প্রাক-শিল্পায়ন যুগ হিসাবে চিহ্নিত করা হয়।
রিপোর্ট থেকে জানা গিয়েছে, বছরের শুরুতে ‘লা নিনা’-র প্রভাব থাকায় তাপমাত্রায় পতন দেখা গিয়েছিল। সাধারণত ‘লা নিনা’-র কারণে বিশ্বের গড় তাপমাত্রা ০.১ থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে। তবে জুন মাসের পর থেকে প্রশান্ত মহাসাগরে এ বছর শক্তিশালী এল নিনো (ঊষ ঘরñড়) পরিস্থিতিও তৈরি হয়। যার প্রভাবে এই শীতল ভাবে কেটে গিয়ে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। এই একই কারণে চলতি বছরে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চলাচলেও বিঘ্ন ঘটে। একাধিক রাজ্যে মারাত্মক খরার প্রভাবও দেখা যায়। বিশেষত, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই খরা পরিস্থিতি ঘোষণা করে। জল সংরক্ষণের ক্ষেত্রেও এরপর কড়া পদক্ষেপ নেওয়া হয়।
বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্টে সাওলো জানিয়েছেন, বর্তমানের এই ‘এল নিনো’ পরিস্থিতিই অন্যতম শক্তিশালী রূপ নিতে চলেছে। ‘এল নিনো’ মহাসাগর উত্তপ্ত হয়ে যে তাপ নির্গত হবে, তা ২০২৭ সালের গোড়া পর্যন্ত গোটা বিশ্বেই তীব্র দাবদাহের পরিস্থিতি বজায় রাখবে।
প্রতিবেদনে ভারতের তীব্র তাপপ্রবাহের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসের ভারতের প্রায় ১৪ কোটি ৬৫ লক্ষ মানুষ মারাত্মক তাপদাহের সম্মুখীন হয়েছেন। ডব্লিউএমও সতর্কতা জারি করে জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিশ্বজুড়ে মানুষের জীবন-জীবিকাকে বিপন্ন করে তুলেছে। দেখা দিচ্ছে খাদ্যাভাব। দারিদ্র্য ও ভিটেহারা হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে তুলছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন