বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

নাটোরে নারী নির্যাতন প্রতিরোধে পৃথক দুই সংগঠনের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: ২৫ নভেম্বর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি: ২৫ নভেম্বর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
নাটোরে নারী নির্যাতন প্রতিরোধে পৃথক দুই সংগঠনের মানববন্ধন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ পালন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে পৃথক দুটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের কানাইখালী এলাকার চাউলপট্টি মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন, লিগ্যাল সম্পাদক বিজলী ভেজা, প্রচার সম্পাদক শেফালী রানী পাল, পরিবেশ সম্পাদক তসলিমা খান, সদস্য খাদিজা সুলতানা সেতুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এদিকে একই সময়ে দুর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষের উদ্যোগে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী পক্ষের নির্বাহী প্রধান শামসুন্নাহার, জেলা প্রতিনিধি আয়েশা আক্তার, তরুণ দলের সদস্য লুৎফা ইয়াসমিন, কানিজ ফাতেমা ও সোহাগীসহ অন্যান্যরা অংশ নেন।


মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো।’


অন্যদিকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি, নাটোর জেলা কমিটির উদ্যোগে ‘ঘরে-বাইরে-অনলাইনে নারীর নিরাপত্তা, সবখানে’ প্রতিপাদ্য সামনে রেখে কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তারা নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত এবং নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


পরে সংগঠন দুটির পক্ষ থেকে এদিন জেলা প্রশাসক বরাবর  আলাদা স্মারক লিপি প্রদান করা হয়।পরে  সংগঠন দুটির পক্ষ থেকে এদিন নাটোর জেলা প্রশাসক বরাবর পৃথক স্মারক লিপি প্রদান করা হয়।