নগরীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮:৪০ ঘটিকায় এসআরবি-০৫, সিপিএসসি, রাজশাহীর অভিযানিক দল অভিযান চালিয়ে বোয়ালিয়া থানার খোরবোনা এলকা থেকে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি ইউনুস প্রামাণিকের ছেলে আব্দুস সালাম প্রামাণিক (৪৫)। তার স্থায়ী ঠিকানা সাং-গাঁওপাড়া,
পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।