বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার
জনপ্রশাসন মন্ত্রণালয়

মেজর জেনারেল পদমর্যাদার তিন জন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করেছে সরকার।

তারা হলেন- মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এর আগে তাদের প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।


তথ্যসূত্র: বাংলানিউজ