রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে আ. লীগের অবরোধ, যান চলাচল বন্ধ

সোনার দেশ ডেস্ক ২৯ নভেম্বর ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ নভেম্বর ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
ঢাকা-বরিশাল মহাসড়কে আ. লীগের অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এই অবরোধ করা হয়। বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।


এদিকে ভোরে অবরোধের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।


রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

তথ্যসূত্র: ঢাকাপোস্ট