রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ১১ ডিগ্রিতে নামল পারদ

সোনার দেশ ডেস্ক ২৯ নভেম্বর ২০২৬ ০১:০৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ নভেম্বর ২০২৬ ০১:০৮ অপরাহ্ন
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ১১ ডিগ্রিতে নামল পারদ

উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। একদিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন।


আবহাওয়া অফিস বলছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে। এতে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে। এতে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি