শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জে ঘুষের বিনিময়ে মৃত ব্যক্তির নামে জমি খারিজের অভিযোগ

WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৪:২০ অপরাহ্ন
WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৪:২০ অপরাহ্ন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:


শিবগঞ্জে মোটা অংকের ঘুষের টাকা বিনিময়ে মাধ্যমে মৃত্যু ব্যক্তির নামে জমি খারিজের অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে। এব্যাপারে এলকায় তীব্র ক্ষোভের ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন।

ভূমি অফিস থেকে প্রাপ্ত ডিসিআর কপি থেকে জানা গেছে গত ০১-১১-২০২৫খ্রী: তারিখে শাহাবাজপুর ইউনিয়নের নামো চকপাড়া গ্রামের মৃত আজাহার আলির ছয় ছেলের মধ্যে চার ছেলে একবর আলি,জোহর আলি,বাহার আলি ও ইয়াসিন আলি জমি খারিজের জন্য আবেদন করেন আবেদন নং৮০৪৯৬৮৮। জমির পরিমান ১০ শতক, আজমতপুর মৌজার আর এস খতিয়ান নং ২২৩,দাগ নং ৩৩৪৯, মিউটেশন খতিয়ান নং২৫-২৪১৭, মিউটেশন হোল্ডিং নং ২৫-২৪১৭,মিউটেশন মামলা নং ৮৩৯০(নাইন-ওয়ান)২০২৫-২০২৬। মিউটেশনের আদেশের তারিখ ০১-১১-২০২৫। ডিসিআর জমার তারিখ ০২-১১-২০২৫। কিন্তু মৃত জোহর আলির পারিবারিক,এলাকাবাসী ও সূত্রে জানা গেছে আবেদনকারী চারজনের মধ্যে জোহর আলি গত ১১নভেম্বর-২০২৫খ্রী: তারিখে নিজ বাড়িতে দেয়াল চাপা পড়ে মৃত্যু বরণ করেছেন । এটি নিশ্চিত করেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ। তারা জানান গত ১৩নভেম্বর তার মৃত্যু নিবন্ধন হয়েছে।

সূত্রে মতে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ফয়েজ উদ্দিন মোটা অংকের বিনিময়ে অতি দ্রুত খারিজের ব্যবস্থা করে দেন। যার ডকুমেন্ট ভিডিও আকারে আছে। একাধিক সূত্রে জানা গেছে তিনি ভূমি অফিসের বিভিন্ন ধরনের অনিয়ম করে আসলেও অজ্ঞাত কারণে বার বার ছাড় পেয়ে যাচ্ছেন।এব্যাপারে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে ইউনিয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন জানান, আবেদনের প্রেক্ষিতে আমি শুধু জমির কাগজপত্র দেখে ব্যবস্থা গ্রহন করেছি।

আবেদনকারীদের মধ্যে কে জীবিত , কে মৃত সেটি আমার দেখার দায়িত্ব নয়। ঘুষ নেয়ার অভিযোগ তিনি অস্বীকার করে বলেন ভিডিওটি জমির খাজনা বাবদ টাকা লেনদেনের। এটি আমি প্রকাশ্য নিতে পারি , আবার গোপনেও নিতে পারি। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ বলেন, লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্র্রহণ করবো।