শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান প্রত্যাহার

WP Import ১৪ নভেম্বর ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন
WP Import ১৪ নভেম্বর ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানকে প্রত্যাহার করেছে সরকার। অন্যদিকে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন অর্থ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
পদায়নের ২৯ দিনের মাথায় তাঁকে প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে মো. শাহাদাত হোসেন মাসুদকে। তিনি অর্থ বিভাগের উপ-সচিব হিসেব দায়িত্ব পালন করছিলেন।
গত ১৫ অক্টোবর মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ অক্টোবর তিনি চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন।