শনিবার, আগস্ট ২২, ২০২৬

আইরিশদের বিপক্ষে প্রথম দিন শেষে এগিয়ে টাইগার বোলাররা

WP Import ১১ নভেম্বর ২০২৫ ১১:৫৫ অপরাহ্ন
WP Import ১১ নভেম্বর ২০২৫ ১১:৫৫ অপরাহ্ন
আইরিশদের বিপক্ষে প্রথম দিন শেষে এগিয়ে টাইগার বোলাররা
আইরিশদের বিপক্ষে প্রথম দিন শেষে এগিয়ে টাইগার বোলাররা

সংগৃহীত ছবি

সোনার দেশ ডেস্ক:


ঢাকা টেস্টের প্রথম দিনটা শেষ হয়েছে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রণে। আয়ারল্যান্ড দিন শেষে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৭০ রান। ব্যাট হাতে দলের পক্ষে লড়াই করে যান কার্মাইকেল ও পল স্টার্লিং, তবে শেষ বিকেলে বাংলাদেশের স্পিন আক্রমণে ধসে পড়ে আইরিশ ইনিংস।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। শূন্য রানেই ফিরে যান অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি (০), হাসান মাহমুদের নিখুঁত ইনসুইংয়ে এলবিডব্লিউ হন তিনি। দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, ৯০ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন নাহিদ রানার বলে শাদমান ইসলামের হাতে ধরা পড়ে।
তৃতীয় উইকেট হারানোর পরও কার্মাইকেল দৃঢ়তায় এগিয়ে নেন ইনিংস। ১২৯ বল খেলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। মাঝে লোরকান টাকার (৪১) ও ক্যাম্পার (৪৪) কিছুটা প্রতিরোধ গড়ে দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২৩ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া হাসান মুরাদ নেন ২ উইকেট, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও নাহিদ রানা প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।
দিনের শেষে অপরাজিত আছেন ব্যারি ম্যাককার্থি ২১ রানে, তার সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রেইগ ইয়ং।
তথ্যসূত্র: বাংলানিউজ