শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিপিএল নিলামে কোটিপতি নাঈম শেখ, ৭০ লাখ পেলেন লিটন

WP Import ৩০ নভেম্বর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন কৃষি
WP Import ৩০ নভেম্বর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন
বিপিএল নিলামে কোটিপতি নাঈম শেখ, ৭০ লাখ পেলেন লিটন
বিপিএল নিলামে কোটিপতি নাঈম শেখ, ৭০ লাখ পেলেন লিটন

সোনার দেশ ডেস্ক:


বিপিএল নিলামের প্রথম ডাকেই উত্তেজনার পারদ চড়ে গেল চূড়ায়। কাড়াকাড়ি পড়ে গেল মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে। ভিত্তিমূল্য থেকে ১৩ ধাপ পেরিয়ে শেষ পর্যনত থামল সেই লড়াই। ততক্ষণে তার পারিশ্রমিক হয়ে গেছে দ্বিগুণের বেশি! তবে অতটা লড়াই হলো না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে।
‘এ’ ক্যাটাগরিতে নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে পায় নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। একই ক্যাটাগরি ও সমান ভিত্তিমূল্যের লিটনকে ৭০ লাখ টাকায় পেয়ে যায় রংপুর রাইডার্স।

লিটনের চেয়ে বেশি লড়াই জমে ওঠে তাওহিদ হৃদয়কে নিয়ে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ ভিত্তিমূল্যের এই ব্যাটসম্যানকে ৯২ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেনকে ৫৬ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

প্রথম ডাকে কেউ নেয়নি এই ক্যাটাগরিতে থাকা অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে। অবিক্রিত ক্রিকেটারদের নাম পরে তোলা হবে আবার।
নিলামের আগেই সরাসরি চুক্তির পর ‘এ’ ক্যাটাগরিতে বাকি ছিলেন কেবল নাঈম আর লিটন। লটারিতে আগে ওঠে নাঈমের নাম। তাকে প্রথম ডাকে সিলেট টাইটান্স। এরপর প্রতি ডাকে বাড়তে থাকে ৫ লাখ টাকা করে। সিলেটের সঙ্গে প্রথমে লড়াইয়ে আসে রংপুর। পরে যোগ দেয় নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। তখনও পর্যন্ত দৃশ্যপটে নেই চট্টগ্রাম।

৮০ লাখ টাকা থেকে লড়াইয়ে যোগ দেয় চট্টগ্রাম। সিলেটের সঙ্গে তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখে বাঁহাতি এই ওপেনারকে পেয়ে যায় চট্টগ্রাম। বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের হয়ে ৪২.৫৮ গড় ও প্রায় ১৯৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করেছিলেন তিনি।
তথ্যসূত্র: বিডিনিউজ