শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাবিতে অসদুপায়ের দায়ে ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রাবি প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
রাবিতে অসদুপায়ের দায়ে ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১২ শিক্ষার্থীকে এক ও দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্য ৪৭ শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র বাতিল করা হয়েছে। ‎বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম জানান, অসদুপায়ের দায়ে এক শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বা চার সেমিস্টার এবং ১১ শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষ বা দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।


‎‎এ ছাড়া ১৩ শিক্ষার্থীর দুটি করে এবং ৩৪ শিক্ষার্থীর একটি করে পরীক্ষার উত্তরপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, যেসব কোর্সের পরীক্ষায় তাঁরা অসদুপায় অবলম্বন করেছেন, শুধু সেসব কোর্সের ফলাফলই বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।


‎‎অধ্যাপক আবদুল আলীম বলেন, দীর্ঘদিন ধরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনায় শাস্তি কার্যকরের প্রক্রিয়া বন্ধ ছিল। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর পুনরায় এ প্রক্রিয়া চালু করেছে।


‎‎বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‌্যাগিংয়ের অভিযোগে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল।