শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নগরীতে রাজপাড়া বিএনপি-যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
নগরীতে রাজপাড়া বিএনপি-যুবদলের বিক্ষোভ

রাজশাহীতে আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজপাড়া থানা বিএনপি ও যুবদল।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে সিঅ্যন্ডবি মোড় হয়ে আবার লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।


মিছিলে নেতৃত্ব দেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান। পথসভায় সভাপতিত্ব করেন সাবেক মহানগর ছাত্রদলের সহসভাপতি আক্কাস আলী।


এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নাজিমুদ্দিন নাজিম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান নাজির ও আতাউর রহমান বাধন।


এ ছাড়া রাজপাড়া থানা বিএনপির সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতাউর, ৩ থেকে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি রাজপথে সোচ্চার রয়েছে। কোনো ধরনের অরাজকতা ও নাশকতা জনগণ মেনে নেবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।