শনিবার, আগস্ট ২২, ২০২৬

ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন

WP Import ১১ নভেম্বর ২০২৫ ০২:০০ অপরাহ্ন জাতীয়
WP Import ১১ নভেম্বর ২০২৫ ০২:০০ অপরাহ্ন
ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন
ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন


নিজস্ব প্রতিবেদক :


নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ মামলায় দোষি সাব্যস্থ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক মহিদুজ্জামান মুহিত এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নাটোরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ (৪৫)।

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ রায় ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন।
পিপি বলেন, স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২২ সালের ১ অক্টোবর সকালে ওই ছাত্রী ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে প্রধান শিক্ষক স্কুলের মূল গেটের সামনে থেকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে। পথচারীরা ঘটনা প্রত্যক্ষ করার পর শিক্ষার্থীর পরিবাকে জানায়। এ ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের হয়।

পুলিশি তদন্তের পর ফিরোজ আহমেদসহ তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়া হয়। শুনানির পর প্রধান শিক্ষককে দোষী সাব্যস্ত করে ২ ধারার একটিতে যাবজ্জীবন ও অপরটিতে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তার দুই ভায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেও খালাস দেয়া হয়।
পিপি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিল। এরপর তাদের পুলিশের মাধ্যমে কারাগারে ফেরৎ পাঠানো হয়েছে।