শনিবার, আগস্ট ২২, ২০২৬

বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ

WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:২২ অপরাহ্ন
WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:২২ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


চাঁপাইনবাবগঞ্জ শহরে জন্ম গ্রহণকারী এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দড়িখরবনার স্থায়ী বাসিন্দা অবসরপ্রাপ্ত আয়কর অফিসার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাস (৭৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী…রাজিউন। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাসভবনে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি ১ন্ত্রী ২ পুত্র সন্তান ও ২ কন্যা সন্তান সহ বহুআত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১০ নভেম্বর) বাদ জোহর দড়িখড়বোনা ঈদগা মাঠে তার প্রথম নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ী সালাম বা গার্ড অব অনার প্রদান করা হয় এবং বাদ আছর চাঁপাইনবাবগঞ্জে ২য় নামাজে যানাজা শেষে সামাজিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়।

নামাজে জানাজার পর রাজশাহী জেলা প্রশাসনের পক্ষে এডিসি জেনারেল সবুর আলীর উপস্থিতিতে একদল চৌকস পুলিশ গার্ড বাহিনী মরহুমের প্রতি রাষ্ট্রীয় সালাম (গার্ড অব অনার) প্রদর্শন করেন এবং প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমান্ডের পক্ষে মরহুমের কফিলে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাসের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের প্রতি গভীর শোকপ্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছেন। যারা বিবৃতি দিয়েছেন তারা হলো- রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এমপিএ’৭০ এবং ভারতের পানিপিয়া মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবদুল হাদী, কেন্দ্রী কমান্ডের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মতিউর রহমান, বর্ষিয়ান বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আঃ সামাদ, জেলা কমান্ডের আহ্বায়ক (কমান্ডার) নজরুল ইসলাম খোকা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহানগর কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধ’৭১ সংগঠক বীর মুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, জেলা আহ্বায়ক কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবুল বাশার, বোয়ালিয়া থানা কমান্ডের আহ্বায়ক জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার দারোগা, জেলা ইউনিটের সাবেক দপ্তর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার পবা উপজেলা সাবেক কমান্ডার ও বর্তমান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত আয়কার অফিসার এমদাদ হোসেন, রিটায়ার্ড অফিসার এসোশিয়েশনের নেতা আঃ লতিফ ও সদস্য অবসরপ্রাপ্ত কর্মাসাশিয়াল অডিটর বীরমুক্তিযোদ্ধা শরীফ আমবিয়া এবং সদস্য বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ মুক্তিযুদ্ধ’৭১ (কানপাড়া) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও জনতা ব্যাংক কমান্ডের বীর মুক্তিযোদ্ধা বয়েন উদ্দীন প্রমুখ।