শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা প্রদান

WP Import ১০ নভেম্বর ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ন
WP Import ১০ নভেম্বর ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা প্রদান
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত ৬ সদস্যদের পরিবারকে ৪ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) শ্রমিক ভবনে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা দেয়া হয়। একই অনুষ্ঠানে সংগঠনের ১৭ সদস্যের সন্তানদের বিয়ের জন্য দেয়া হয় আরও ৪ লাখ ৭০ হাজার টাকার অনুদান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যরা।

আয়োজকরা জানান, সংগঠনের মৃত ৬ সদস্যদের পরিবারকে ৭০ হাজার করে মোট ৪ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। অন্যদিকে সন্তানের বিয়ের জন্য ১৭ সদস্যকে দেয়া হয় ৪ লাখ ৭০ হাজার টাকা। শ্রমিক ইউনিয়ন নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে।