বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

পোরশায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন
WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া জান্নাত(১০) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার পোরশা বাঁশবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
জানা গেছে, সাদিয়া পোরশা দিঘিপাড়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। রোববার (১২ অক্টোবর) দুপুরে সাদিয়াসহ আরেও কয়েকজন শিশু সেখানকার একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।