পত্নীতলায় বিএনপি নেতা নাজিবুল্লাহ চৌধুরীর লিফলেট বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
আগামীর রাষ্ট্র নায়ক দেশনেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ঐক্যবদ্ধ আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় পত্নীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে ও বিকালে শিহাড়া ইউনিয়ন এলাকায় এ কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন- নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, ধামইরহাট উপজেলা বিএনপির নেতা দেওয়ান ফেরদৌস হাসান ও আমজাদ হোসেন, নজিপুর পৌর বিএনপি নেতা এম.আর মোস্তফা, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি ও বিএনপি নেতা আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু), ঘোষনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আল আমিন, আমাইড় ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর সবুর খান, দিবর ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী সুলতানা, মৌ, ছাত্রদল নেতা ছনি ইসলাম বাপ্পি, আবু হুরাইরা বিল্লা প্রমুখ। এছাড়াও এদিন, উপজেলার শিহাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় পতœীতলা ও ধামইরহাট উপজেলার নাজিবুল্লাহ সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।