মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

WP Import ১২ অক্টোবর ২০২৫ ০২:১৮ অপরাহ্ন
WP Import ১২ অক্টোবর ২০২৫ ০২:১৮ অপরাহ্ন
রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


প্রথমবারের মতো সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরেও শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। রোববার উপজেলা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে ও কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়ে বিনামূল্যে এই টাইফয়েড টিকা পাবে। যারা বিভিন্ন ক্যাম্পেইনের সময় টিকা পাওয়া থেকে বাদ পড়বে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে এসে এই টিকা গ্রহণ করতে পারবে। সবার সার্বিক সহযোগিতা নিয়ে পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর বলে তিনি জানান।