মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাণীনগরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন

WP Import ১১ অক্টোবর ২০২৫ ০১:৪১ অপরাহ্ন
WP Import ১১ অক্টোবর ২০২৫ ০১:৪১ অপরাহ্ন
রাণীনগরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন
রাণীনগরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ১৪৯৮ রাজ:) প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার উপজেলার রেলগেট সংলগ্ন মার্কেটে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ফিরোজ-এ-আলমের সভাপতিত্বে ও সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নাছির উদ্দীন, উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস, ডা: আনজীর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতিকে মাঠ পর্যায়ে বাস্তবায়নে গুরুত্ব ও অপরিহার্য তুলে ধরে বলেন ইসলামী শ্রমনীতিতে শ্রমিকদের অধিকার আদায় করতে হলে অবশ্যই সকল শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।