নারদ নদ পরিষ্কার ও দূষণমুক্ত করে প্রশংসায় ভাসছেন নাটোরের ডিসি

নাটোর প্রতিনিধি
নাটোরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার কারিগড় মানবিক ও ডায়নামিক জেলা প্রশাসক মিস আসমা শাহিন। নাটোর জেলা প্রশাসক (ডিসি) পদে তিনি যোগদানের পর থেকে ডিসি পার্কে চালু, উন্মুক্ত লাইব্রেরি ‘আলোকিত বাতায়ন’ ছাদ বাগান তৈরি এবং শহরবাসির প্রাণের দাবী নারদ নদ পরিষ্কারকরণ ও দূষণমুক্ত করা। এছাড়াও জেলার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জেলাবাসীর কাছে ইতোমধ্যে তিনি ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ৩০ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব মিস আসমা শাহীন-কে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই নিয়োগের পর থেকে তিনি সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময়ের মাধ্যমে জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা দূরীকরণে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
এসময়, নারদ নদসহ খাল ও জলাশয় অবৈধ দখল, উচ্ছেদসহ নদ এবং খাল পরিষ্কারকরণ ও দূষণমুক্ত করাসহ অন্যান্য প্রকার সমস্য দূর করতে সকলের সহযোগিতা কামনা করেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি লোকজনের কথা মনযোগসহ শুনে ব্যবস্থা গ্রহণ করে আসছেন।
রানি ভবানী এবং উত্তারা-গণভবনর, কাঁচা গোল্লা, চলন বিল আর মিনি কক্সকাজার খ্যাত এ জেলা। একাধিক সময় তাকে অনুসরণ-অনুকরণের মাধ্যমে তার কাজের স্বচ্ছতা পাওয়া যায়। সৎ, নির্ভীক, কর্মঠ এবং নিরহঙ্কারী মানুষ তিনি। তিনি যেমন সময়ের প্রতি দায়িত্বশীল, তেমনি কাজের প্রতিও নিষ্ঠপ্রাণ। জেলা প্রশাসকের সকল টিম সততার সাথে দায়িত্ব পালন করছে।
এদিকে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আয়োজিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসক বলেন, নাটোরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে স্থানীয় পর্যায়ে শহরের মধ্যে প্রবাহমান নারদ নদ পরিষ্কারকরণ ও দূষণমুক্ত করা, পলিব্যাগের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ কার্যক্রম এবং শিশু পার্কে নতুন রাইড সংযোজন কার্যক্রম চলমান আছে।
তিনি আরও বলেন, ডিসি পার্কে চালু করা হয়েছে উন্মুক্ত লাইব্রেরি ‘আলোকিত বাতায়ন। আগামী ৫ সেপ্টেম্বর থেকে নাটোর জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। নাটোরের উন্নয়নে কার্যকর বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হবে।
জেলা প্রশাসকের এমন কর্মকাণ্ডে বর্তমানে তিনি এ জেলার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়া যায় তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে। ক্রমশ তিনি হয়ে উঠেছেন নাটোরবাসীর আইকন।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন ও সাংবাদিক নেতৃবৃন্দ।