পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার,সদর উপজেলা বিএনপির সদস্যসচিব রেহানুল ইসলাম বুলাল প্রমুখ। এ ছাড়া এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনার সার্বিক সহযোগিতায় আয়োজিত মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী করা হয়। আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।