নিষ্কৃতির প্রতিষ্ঠাতা এস. কে. লালন আর নেই
নগরীর সুলতানাবাদ নিবাসী এস. এ. আজিজ লিটনের পিতা এবং প্রাইমারি হেলথ কেয়ার অর্গানাইজেশন রাজশাহী নিষ্কৃতির প্রতিষ্ঠাতা এস. কে. এল. মুহাম্মদ ওরফে লালন মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ এশা সুলতানাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে গৌরহাঙ্গা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাইমারি হেলথ কেয়ার অর্গানাইজেশন রাজশাহী নিষ্কৃতির অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মুহাম্মদ এনামুল কবীর।