বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাটোর প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘর  থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ  প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ডে আত্নরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি  মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১০ টার দিকে জেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে থেকে এক বণাঢ্যে শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আসমা খাতুন  ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্স উপ সহকারি পরিচালক আক্তার হামিদ খান সহ ফায়ার সার্ভিসের  কর্মিরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুত থাকতে হবে। সচেতনতা ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো সম্ভব।