চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল হালিম (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতিতে রায় প্রদান করেন। আব্দুল হালিম গোমস্তাপুররে চৌডালা বিরামপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর চৌডালা গ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয় হালিম। পরেরদিন ডিবির পক্ষ থেকে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি মামলার তদন্ত র্কমর্কতা ও গোমস্তাপুর থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান মামলার অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক দণ্ডিত করেন।