বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, ১ ব্যক্তির কারাদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ অক্টোবর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ অক্টোবর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, ১ ব্যক্তির কারাদণ্ড

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ১ ব্যক্তিকে আটক করেন।


গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম দক্ষিণ পাড়া গ্রামের মো: মমিনের ছেলে মো: মশিউর ইসলাম (২২)-কে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও সংরক্ষণ করার অপরাধে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মশিউর’কে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ (এক হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।