বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিসায় কাজ নয়, ব্যবসায়িক বৈঠক করা যাবে

সোনার দেশ ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬ ০২:২৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬ ০২:২৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিসায় কাজ নয়, ব্যবসায়িক বৈঠক করা যাবে

মার্কিন যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে এ ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি বা কাজ করার অনুমতি নেই।


এ জন্য প্রয়োজন উপযুক্ত ভিসা।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

ভ্রমণের আগে ভিসার শর্ত ও নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব ভিসাধারীর নিজের বলে উল্লেখ করা হয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ