০১ জন অনলাইন প্রতারক’কে গ্রেফতার করেছে এসআরবি-৫
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৮ অক্টোবর) সময় আনুমানিক রাত ২.৫০ ঘটিকায় অভিযান চালিয়ে নাটোর জেলার লালপুর থানার বিলমাড়িয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের অন্তর্গত মোহরকয়া গ্রামস্থ মো. নজরুল মন্ডল এর বাড়ি হতে অনলাইন প্রতারক মো. সোহাগ আলী (১৯), পিতা-মো. নজরুল মন্ডল এর নির্মানাধীন ওয়াল টিনের ছাপড়া ঘরের মধ্যে থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালীন সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত ঘটনা এবং ঘটনাস্থলে মাঝে মধ্যে বন্ধুদের সাথে বসে ইয়াবা সেবন করে স্বীকার করে । অতঃপর আসামির ঘরের মধ্যে হতে উপস্থিত লোকজনের সম্মুখে সার্চ করে ০২ টি মোবাইল, ৩ টি সিম ও অবৈধ মাদক ০৮ পিস ইয়াবা উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।